বুধবার সংসদে সরকারি দলের সভা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১৪:৩৩
আগামী বুধবার জাতীয় সংসদের সরকারি দলে সভা ডাকা হয়েছে। ওই দিন বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সভাকক্ষে সরকারি দলের এই সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সভায় সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।