রুপার দামে বড় পতন
যুগান্তর
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১১:৩৩
বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশের বাজারে কমেছে রুপার দাম। টানা ৪ দফা বাড়ানোর পর ভরিতে ৬৪১ টাকা কমেছে ধাতুটির দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন কমেছে স্বর্ণের দামও। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- রুপার দাম