সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ৭,১১৫ টাকা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২০:২২

বিশ্ববাজারে দরপতনের মধ্যে দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


শনিবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। তাতে এই মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।


শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের সোনার দামও কমিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি। কমানো হয়েছে রুপার দামও। শনিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।


এর আগে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমানোর পর বুধবার ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। পরদিন বৃহস্পতিবার আরও ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়। তাতে ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।


এরপর শুক্রবার ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। শনিবার আরও ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।


সব মিলিয়ে দুই দিনে ২২ ক্যারেট সোনার ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও