তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির না দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৩:১৮

২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এর মধ্যে কোহিনুর কেমিক্যাল ৩২ দশমিক ৫০ শতাংশ, লীগ্যাসি ফুটওয়্যার ১ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে শাইনপুকুর সিরামিকস কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পৃথক পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এসব বিষয় জানা গেছে।


তথ্য অনুযায়ী, কোহিনুর কেমিক্যালের পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৭১ টাকা ১ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও