রেকর্ড ৬৩০ কোটি ডলার খোয়ানোর পর আস্থা পুনরুদ্ধারের চেষ্টায় বাইন্যান্স
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকিংয়ের শিকার হওয়ার পর গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কাজ শুরু করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বা এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’। কোম্পানি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে বাইন্যান্সের তহবিল থেকে গ্রাহকদের ক্ষতি পূরণ করবে এবং কয়েক দিনের পুনরায় লেনদেনের সুযোগ করে দেবে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির সিস্টেম থেকে রেকর্ড ৬৩০ কোটি (৬ দশমিক ৩ বিলিয়ন ডলার) মার্কিন ডলার লুট করেছে হ্যাকাররা। ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এত বড় লুটের নজির আর নেই। গতকাল শুক্রবার হ্যাকিংয়ে এই খবর প্রকাশিত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির দর কমে গেছে।
যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘টিআরএম ল্যাবস’ ও ‘চেইনালাইসিস’ জানিয়েছে, এই সাইবার হামলার পেছনে রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে নয়, অর্থনীতি ও ব্যাংকিংয়ের ইতিহাসেও এটি সম্ভবত সবচেয়ে বড় চুরির ঘটনা।
এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বাইন্যান্সের চুরির ঘটনা প্রকাশিত হওয়ার পর গতকাল ক্রিপ্টো-সংশ্লিষ্ট কোম্পানি—কয়েনবেস, মাইক্রোস্ট্র্যাটেজি এবং রবিনহুডের এর শেয়ারের দরও কমে গেছে।