নিউজিল্যান্ডের বোর্ডে ১৫৯ রানের সংগ্রহ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪২

ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। পরপর দুই ওপেনারের বিদায়ের পর সেই রানের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় কিউইরা। কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৩৯ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। সবমিলিয়ে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের কেউ সেভাবে মারকুটে ইনিংস খেলতে না পারলেও সম্মিলিত প্রচেষ্টায় এই সংগ্রহ দাঁড় করায় কিউইরা।


উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ৫ বলের ব্যবধানে দুজনের বিদায়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। সেইফার্ট ৩৫ ও ফিন অ্যালেন করেন ২৯ রান। রাচিন রবীন্দ্র ১১ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ে ৯৭ রানে ৩ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।


৮ বলে ১৫ রান করা মার্ক চাপম্যান বড় কিছু স্বপ্ন দেখালেও সেখানেই থামেন তিনি। ১২৩ রানে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড। মাত্র ৩ রান করে ব্যর্থ হন ড্যারিল মিচেল। তার বিদায়ে ১৩৩ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও