ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটিং, বাংলাদেশের ২ উইকেট
সিলেট টেস্টের চতুর্থ দিনেও উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো। তাতে নেমে আগ্রাসী শুরু পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। বড় জুটির পর ব্র্যান্ডন কিং ও জশুয়া দা সিলভাকে ফেরাতে পেরেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে রানের গতি কমেনি।
রোববার ২ উইকেটে ১২৮ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে ক্যারিবীয়রা। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহাম শূন্য রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে ৩০ ওভার খেলা হয়েছে, তাতে বাংলাদেশ ২ উইকেট নিলেও ক্যারিবীয়রা যোগ করেছে ১২১ রান। এখন পর্যন্ত ৯৮ রানে এগিয়ে আছে সফরকারী দল।
ওপেনার ব্র্যান্ডন কিং ৮৪ বলে ৬১ ও দা সিলভা ৭০ বলে ৩৬ করে ফিরে গেছেন। বাংলাদেশের হয়ে প্রথম উইকেট নেন তাইজুল, পরে কিংকে ফেরান মিরাজ।
বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়রা নতুন বল সামলে নেয় ভালোভাবে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে ইতিবাচক অ্যাপ্রোচে খেলে বেশ কিছু বাউন্ডারি বের করে নেয় তারা।