অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারল ভারত। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ভারতীয় যুব দল। অর্জুন রাজপুতের সেঞ্চুরির পরও হেরে যায় ভারত।
প্রথমে ব্যাট করে ২০৮ রানে অল আউট হয়ে যায় ভারত। শুরুতে চাপে পড়লেও সাত নম্বরে নামা হামজার ব্যাটে ভর করে ৩ উইকেটে জেতে পাকিস্তান। ১১ বল বাকি থাকতে রান তাড়া করে ফেলে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। কিন্তু তা ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। পিচের সাহায্য কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন পাকিস্তানের পেসার আলি রাজা ও রিজওয়ানুল্লাহ।
ভারতের প্রথম চার ব্যাটসম্যানের কেউ রান রাননি। অধিনায়ক ফেরেন শূন্য রানে। আগের ম্যাচে বড় রান করা বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর শুরুটা ভালো করলেও ২২ রানের মাথায় আউট হন। রান পাননি ভারতের আরও এক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়। ১০ রান করেন তিনি।