You have reached your daily news limit

Please log in to continue


তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮

সিলেটের উইকেটে সেভাবে সুবিধা পাচ্ছেন না তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে তারা গতি-সুইংয়ের ঝড় তুললেও দ্বিতীয় ইনিংসে পাত্তা দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা সফরকারীদের দু’বার ধাক্কা দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম সেশনেই তারা ওভারপ্রতি প্রায় ৪ গড়ে ৯৮ রানের লিড নিয়েছে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৮ রান। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহ্যাম শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে আউট হওয়া দুই ওপেনারই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ব্রেন্ডন কিং ৬১ ও জশুয়া ডি সিলভা ৩৬ রানে আউট হয়েছেন।

সিলেট টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের দখলে নিয়ে এসেছিলেন তাওহীদ হৃদয়। অথচ স্বাগতিকদের শুরুটা ছিল বিপর্যস্ত। হৃদয়ের অবিশ্বাস্য ও ইতিহাসগড়া ২৪২ রানে ভর করে নাজমুল হোসেন শান্ত’র দল ৩০ রানের লিড নেয়। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ৭ রানে দিন শেষ করে। সেখান থেকেই শুরু হলো আজ (রোববার) চতুর্থ দিন। শুরু থেকেই আগ্রাসী দুই ক্যারিবীয় ওপেনার গড়েন ৮৫ রানের জুটি।

মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও অকার্যকর বোলিংয়ে সমালোচিত ছিলেন তাইজুল-মিরাজরা। তাইজুল ইসলামের হাত ধরেই এদিন প্রথম সাফল্য এলো। তার বলে এলবিডব্লিউ হয়ে ডা সিলভা ৩৬ রানে ফেরেন। ভাঙে সফরকারীদের ওপেনিং জুটি। অবশ্য ততক্ষণে তারা ৫৫ রানের লিড নিয়ে ফেলে। ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন ব্রেন্ডন কিং। ক্রিজে নামা কাভেম হজকে সঙ্গে নিয়ে তিনি হাত খুলে মেরেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন