রক্তাক্ত পিলখানা ও রাষ্ট্রের দায়

কালের কণ্ঠ মেজর জেনারেল এইচ আর এম রোকন উদ্দিন (অব.) প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাষ্ট্রিক ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন হয়ে আছে। দুই দিনব্যাপী (২৫-২৬ ফেব্রুয়ারি) এই রক্তাক্ত ঘটনায় মোট ৭৪ জন নিহত হন, যার মধ্যে ৫৭ জন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা—অনেকেই তৎকালীন বিডিআরের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্ব। তাঁদের মধ্যে ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, যিনি সদ্য অনুষ্ঠিত ‘বিডিআর সপ্তাহ’-এর আনুষ্ঠানিকতা শেষ করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ছিলেন। নিহতদের মধ্যে আরো ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন পদমর্যাদার বহু কর্মকর্তা।


পাশাপাশি কয়েকজন বেসামরিক ব্যক্তি; যেমন—পরিবারের সদস্য ও কর্মচারী প্রাণ হারান। ঘটনার নির্মমতা ও পরিকল্পিত প্রকৃতি জাতিকে স্তম্ভিত করে। বহু মরদেহ গণকবর ও নর্দমা থেকে উদ্ধার করা হয়। নিহত কর্মকর্তাদের পরিবার—স্ত্রী, সন্তান, বৃদ্ধ মা-বাবা ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন অনিশ্চয়তা, ভয় ও অপমানের মধ্যে অপেক্ষা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও