পুরুষের যেসব আচরণে নারী ‘ব্রেইকআপ’ করে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১০

সম্পর্কে জড়ানো সহজ, তবে সেই সম্পর্ককে যত্ন নিয়ে এগিয়ে নেওয়া অনেক কঠিন।


অনেক পুরুষই এই জায়গায় ভুল করে ফেলেন। ফলে সম্পর্কে ধীরে ধীরে ফাটল ধরে, দূরত্ব বাড়ে এবং একসময় তা গিয়ে ঠেকে ‘ব্রেইকআপে’।


জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট’য়ের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “নারীরা আবেগপ্রবণ ও সংবেদনশীল। তাদের মনে আঘাত লাগলে বা নিরাপত্তার অনুভূতি না পেলে তারা দ্রুতই সম্পর্ক থেকে সরে আসেন।”


পুরুষদের কিছু আচরণ ও অভ্যাস এই দূরত্ব তৈরির জন্য দায়ী হতে পারে।


সম্মানের অভাব


সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান। তবে অনেক পুরুষই নারীর মতামত, অনুভূতি বা সিদ্ধান্তকে গুরুত্ব দেন না। ছোটখাটো কথায় অবজ্ঞা করা, সামনে বা পেছনে অপমান করা, তার স্বাধীনতা বা পছন্দকে অস্বীকার করা- এসব নারীর মনে গভীর আঘাত দেয়।


যে সম্পর্কে সম্মান নেই, সেখানে ভালোবাসা টেকে না।


ডা. ফারজানা রহমান দিনা বলেন, “নারীরা যখন দেখেন তাদের কথা শোনা হচ্ছে না, তাদের অনুভূতিকে মূল্য দেওয়া হচ্ছে না, তখন তারা ধীরে ধীরে মানসিকভাবে সরে যেতে শুরু করেন। শেষ পর্যন্ত এই অসম্মানই ব্রেইকআপের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়।”


অযথা সন্দেহ করা


অতিরিক্ত সন্দেহ সম্পর্কের জন্য বিষের মতো। ফোন ‘চেক’ করা, বন্ধুদের সঙ্গে কথা বলা নিয়ে প্রশ্ন তোলা, অযথা অভিযোগ করা— এসব নারীদের মনে গভীর আঘাত দেয়।


বিশ্বাসের অভাব তৈরি হলে সম্পর্কে ফাটল ধরতে বাধ্য। নারীরা যখন দেখেন তাদের প্রতিটি কাজের ওপর সন্দেহ করা হচ্ছে, তখন তারা নিজেকে অপরাধী মনে করতে শুরু করেন।


এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।


অতিরিক্ত কথা বলা


কথা বলা ভালো, তবে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা বলা অনেক নারীর কাছে বিরক্তিকর। অনেক পুরুষ নিজের কথা বলতে বলতে, নারীর কথা শোনার ক্ষেত্রে মনোযোগ দেন না।


এতে নারীরা মনে করেন তাদের কথার কোনো মূল্য নেই।


ডা. দিনা বলেন, “নারীরা চান তাদের কথা মন দিয়ে শোনা হোক। অতিরিক্ত কথা বলে বা নিজের কথায় ডুবে থাকলে নারীরা নিজেকে অবহেলিত মনে করেন। এই অভ্যাস সম্পর্কে দূরত্ব তৈরি করে।”


অহেতুক ঝগড়া করা


কথায় কথায় ঝগড়া করা সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর। ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করা, রাগ দেখানো, চিৎকার করা— এসব নারীদের মনে গভীর ক্ষত তৈরি করে। নারীরা চান শান্তিপূর্ণ ও বোঝাপড়ার সম্পর্ক।


অহেতুক ঝগড়া দেখে তারা মনে করেন এই সম্পর্কে শান্তি নেই। ফলে তারা দ্রুতই সম্পর্ক থেকে সরে আসতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও