চাঁদপুরে বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির সংসদ সদস্য

প্রথম আলো প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭

নির্বাচন–পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজের দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ। গতকাল শুক্রবার রাতে তাঁদের চাঁদপুর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।


দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং গতকাল শুক্রবার দফায় দফায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর অনুসারী ছাত্রদলের পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও