You have reached your daily news limit

Please log in to continue


গরম বাড়ার আভাস

আগামী ৫ দিনের তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর।  রোববার (৮ জানুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়, এ সময় নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। 

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামী পাঁচ দিনই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  এছাড়া প্রথম দুইদিন ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে সামান্য বাড়তে পারে। সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন