ফেব্রুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৪

চলতি ফেব্রুয়ারি মাসেই শীত বিদায় নিচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


তবে বিদায় নেওয়ার আগে মাসের শুরুতে একটি মৃদু শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাসের শেষ দিকে এক বা দুই দিন বজ্রবৃষ্টি বা শীলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।


আবওহওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবহাওয়াবিদ্যার ভাষায় ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিন মাস শীতকাল। ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই প্রি-মুনসুন শুরু হয়।


“ফেব্রুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকতে পারে।”


এক মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা থাকতে পারে।


তরিফুল নেওয়াজ বলেন, “শৈতপ্রবাহের সময় কোনো কোনো জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির পর মাসের শেষ দিকে প্রি-মুনসুন ও পোস্ট মুনসুনে বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যায়। সে হিসাবে ফেব্রুয়ারির শেষ দিকে ১-২ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও