You have reached your daily news limit

Please log in to continue


শীতের শুষ্ক হাওয়ায় গোড়ালি ফাটার সমাধান

শীত এলেই ত্বকের স্বাভাবিক আর্দ্রতা দ্রুত কমতে শুরু করে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় ত্বক হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক। তার দেখা মেলে হাত-পা, কনুইয়ের পাশাপাশি পায়ের গোড়ালিতেও। সময়মতো যত্ন না নিলে গোড়ালি ফেটে যন্ত্রণা বাড়ে, এমনকি রক্ত বেরোনোর মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই শীতের শুরু থেকেই গোড়ালির দিকে আলাদা করে নজর দেওয়া জরুরি।

এখনও কনকনে ঠান্ডা না পড়লেও হিমেল হাওয়ার প্রভাব স্পষ্ট। আবহাওয়ার এই পরিবর্তন ত্বকের ওপর সবচেয়ে বেশি আঘাত হানে। নিয়মিত ময়েশ্চার না পেলে পায়ের ত্বক শক্ত ও খসখসে হয়ে যায় আর গোড়ালি ফেটে যাওয়াটা তখন খুব স্বাভাবিক ব্যাপার। শুধু অস্বস্তিই নয়, অনেকের ক্ষেত্রে এই সমস্যা লজ্জার কারণও হয়ে দাঁড়ায়। অথচ সামান্য কিছু ঘরোয়া যত্নেই এই যন্ত্রণা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব।

গোড়ালি ফাটা রুখতে ময়েশ্চারাইজেশনই প্রথম শর্ত

শুষ্ক ত্বকের মূল সমস্যা হল আর্দ্রতার ঘাটতি। তাই গোড়ালি নরম রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। পা ধোয়ার পর বা গোড়ালি শুকনো লাগলেই ক্রিম বা লোশন লাগিয়ে নিন। এতে ত্বক কোমল থাকবে এবং ফাটার প্রবণতা কমবে। প্রয়োজনে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত হিল বাম ব্যবহার করতে পারেন, যা শুষ্ক ও শক্ত ত্বক নরম করতে সাহায্য করে।

এক্সফলিয়েশন ছাড়া মিলবে না পুরো ফল

ফাটা গোড়ালির ত্বক সাধারণত বেশ পুরু ও রুক্ষ হয়ে যায়। এই মৃত ত্বক না তুললে সমস্যা আরও বাড়ে। তাই নিয়মিত এক্সফলিয়েশন অত্যন্ত জরুরি। সপ্তাহে অন্তত এক দিন বাড়িতেই ফুট স্পা করলে গোড়ালির যত্ন যেমন হবে, তেমনই মিলবে মানসিক আরামও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন