You have reached your daily news limit

Please log in to continue


আপনার এসি হতে পারে ‘টাইম বম্ব’, প্রাণ বাঁচাতে মানুন ৪টি নিয়ম

ফাগুনের শেষে রোদের তেজ জানান দিচ্ছে গরম আসন্ন। তীব্র গরমে একটু স্বস্তির খোঁজে ঘরে ঘরে এখন এসি চালানোর প্রস্তুতি তুঙ্গে। কিন্তু সাবধান! দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর যান্ত্রিক পরীক্ষা না করেই এসি চালু করলে হিতে বিপরীত হতে পারে। সামান্য ভুল বা অবহেলা আপনার সাধের এসিটিকে নিমেষেই ‘টাইম বম্ব’-এ পরিণত করতে পারে। সাম্প্রতিক অতীতে এসি বিস্ফোরণের একের পর এক মর্মান্তিক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সঠিক রক্ষণাবেক্ষণ কতটা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এসি নিরাপদ রাখতে ও দুর্ঘটনা এড়াতে নিচের বিষয়গুলো মেনে চলা জরুরি:

ভোল্টেজ স্টেবিলাইজার নিশ্চিত করা

এসি চালু করার আগে প্রথম ও প্রধান কাজ হলো একটি ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার নিশ্চিত করা। বিশেষ করে আপনার এলাকায় যদি ঘন ঘন লোডশেডিং বা ভোল্টেজের ওঠানামা হয়, তবে স্টেবিলাইজার ছাড়া এসি চালানো কার্যত আত্মঘাতী সিদ্ধান্ত। এটি কেবল যন্ত্রটির আয়ু বাড়ায় না, বরং উচ্চ বৈদ্যুতিক বিভবের ঝাপটা থেকে আপনার বহুমূল্য এসিটিকে সুরক্ষিত রাখে।

পেশাদার টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং

দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে এসির ভেতরে ধুলোবালি ও ময়লা জমে থাকে। এই অবস্থায় সার্ভিসিং ছাড়া এসি চালিয়ে দিলে কম্প্রেসরের ওপর মারাত্মক চাপ পড়ে। তাই এসি চালানোর আগে অবশ্যই পেশাদার টেকনিশিয়ান ডেকে পূর্ণাঙ্গ সার্ভিসিং করানো বাধ্যতামূলক। মনে রাখবেন, ময়লা ফিল্টার আর জ্যাম হয়ে থাকা কয়েল কেবল বিদ্যুৎ বিলই বাড়ায় না, এটি যান্ত্রিক গোলযোগের প্রধান উৎস হয়ে দাঁড়ায়। ধুলোবালি পরিষ্কার না করে যন্ত্র চালানো মানেই বড় বিপদের ঝুঁকি নেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন