চুলের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা ফেরাবে গ্লিসারিন
ত্বকের যত্নে গ্লিসারিনের কথা প্রায় সবাই জানে। কিন্তু চুলের যত্নেও যে এটি সমান কার্যকরী, তা হয়তো অনেকের অজানা। গ্লিসারিন মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে চুলে ধরে রাখে। ফলে চুলের শুষ্কতা, আগা ফাটা এবং মাথার ত্বকের চুলকানি দূর করতে এটি ভালো কাজ করে; বিশেষ করে যাঁদের চুল বেশি রুক্ষ, তাঁদের জন্য গ্লিসারিন এক অনন্য সমাধান। সহজলভ্য এবং সাশ্রয়ী হওয়ায় এটি হতে পারে আপনার চুলের দীর্ঘমেয়াদি বন্ধু। আজকের আয়োজনে থাকছে চুলের সুরক্ষায় গ্লিসারিনের বহুমুখী ব্যবহার এবং এটি দিয়ে ঘরে তৈরি কিছু কার্যকরী হেয়ার প্যাকের কথা।
চুলের যত্নে গ্লিসারিন কেন সেরা
- আর্দ্রতা ধরে রাখে: এটি চুলে পানি বা আর্দ্রতা ধরে রাখে, ফলে চুল থাকে নরম ও হাইড্রেটেড।
- তাপ থেকে সুরক্ষা: এটি চুলে একটি পাতলা আবরণ তৈরি করে, যা স্টাইলিং টুলসের অতিরিক্ত তাপ থেকে চুল রক্ষা করে।
- পিএইচ ভারসাম্য: এটি মাথার ত্বকের প্রাকৃতিক পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে।
- খুশকি নিয়ন্ত্রণ: মাথার ত্বকের শুষ্কতা কমিয়ে খুশকি দূর করতে এটি বেশ কার্যকর।
গ্লিসারিন দিয়ে তৈরি কিছু সহজ হেয়ার ট্রিটমেন্ট
ময়শ্চারাইজিং হেয়ার স্প্রে
আধা কাপ গোলাপজল, আধা কাপ সাধারণ পানি, ২ চামচ গ্লিসারিন এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। শ্যাম্পু করার পর ভেজা চুলে এটি স্প্রে করলে চুল হবে রেশমি।
ক্যাস্টর অয়েল ও গ্লিসারিন মাস্ক
১ চামচ ক্যাস্টর অয়েল, ১ চামচ গ্লিসারিন, ১ চামচ অ্যাপল সিডার ভিনেগার এবং একটি ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট রাখুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- গ্লিসারিন