You have reached your daily news limit

Please log in to continue


টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফে নাফনদীর জলসীমায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হানিফের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ওই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করেন। ঘটনার পরপর তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতেছে। এ ঘটনা নতুন নয়, এর আগেও একইভাবে অনেকে আহত হয়েছে। আমরা সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন