You have reached your daily news limit

Please log in to continue


কারাকাসে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করে জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সেখানে কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দক্ষিণাঞ্চলে একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন। তবে তিনি প্রকাশ্যে তার উদ্দেশ্য বিস্তারিতভাবে জানাননি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালাতে চাপ দিয়েছেন। ট্রাম্প গত সোমবার বলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে 'বুদ্ধিমানের কাজ'।

মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল পেতেই ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন