‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’— মন্তব্যে তোপের মুখে বাগেশ্বর বাবা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩
ভগবান রামচন্দ্র ও ভগবান কৃষ্ণের তুলনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্যের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের ‘বাগেশ্বর ধাম’-এর প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই অধিক পরিচিত। ভগবান কৃষ্ণকে ‘বাঁকা’ এবং রামচন্দ্রকে ‘সোজা’ বলে বর্ণনা করে তাঁর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে।
বিতর্ক জোরদার হওয়ার পর ধীরেন্দ্র শাস্ত্রী তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তাঁর কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
কী বলেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী?
ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার করেরা এলাকায় আয়োজিত এক ‘রামকথা’ অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশে কথা বলতে গিয়ে তিনি রামচন্দ্র ও কৃষ্ণের আচার-আচরণ, শারীরিক ভঙ্গি এবং তাঁদের নিবাস স্থান নিয়ে তুলনা করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিতর্কিত