মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৪:০৯

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি জনসমর্থন বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সোমবার (২ নভেম্বর) রয়টার্স/ইপসোস-এর নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।


জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৩২ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে জরিপে অংশগ্রহণকারীদের কাছে রিপাবলিকান পার্টির অজনপ্রিয়তাও স্পষ্ট ধরা পড়েছে।  ডেমোক্রেট বনাম রিপাবলিকান প্রার্থীর ক্ষেত্রে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ৪৬ শতাংশ উত্তরদাতা ডেমোক্রেটদের পছন্দের কথা জানিয়েছেন, যার বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ।


নির্বাচনের ব্যালটে ডোনাল্ড ট্রাম্পের নাম না থাকলেও, তিনি ক্রমাগত তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন যেন তারা ট্রাম্পকেই ভোট দিচ্ছেন মনে করে ভোটকেন্দ্রে যান। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, রিপাবলিকান পার্টি যদি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তবে ডেমোক্রেটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসন করার উদ্যোগ নিতে পারে।


বিভিন্ন জরিপের তথ্যানুযায়ী, বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমেই নিম্নমুখী হয়েছে। এই সংঘাতের ফলে পেট্রল ও ডিজেলের দাম একলাফে অনেকটা বেড়েছে, যার প্রভাবে মার্কিন গ্রাহকরা মুদ্রাস্ফীতি ও অর্থনীতি নিয়ে গভীর চিন্তায় পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও