ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

ইউক্রেইনের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এ হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


বিবিসি লিখেছে, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে আকাশ থেকে তিন হাজার কেজি ওজনের অন্তত ৯টি বোমা আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে।


ওই অঞ্চলের প্রধান মিখাইলো সেমিকিন জানান, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন এবং প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ রয়েছেন।


প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মানবিক সহায়তার কাজে ব্যবহৃত স্থানীয় একটি স্কুলে প্রথম হামলার পর দ্বিতীয় দফায় হামলা চালানো হয় সেই স্থানে, যেখানে মানুষ আশ্রয় নিয়েছিলেন।


সোমবারের হামলার পর সৃষ্ট বিশাল গর্ত এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশির একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও