You have reached your daily news limit

Please log in to continue


কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। তবে আবহাওয়ার এই পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি শিশু ও বৃদ্ধরা।

যাত্রপুর ইউনিয়নের আমেনা বেগম (৪০) নামে এক নারী বলেন, ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে কয়েক দিন থাকি বাচ্চার জ্বর-সর্দি হয়েছে, তাই হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য।

চিলমারী উপজেলার মফিজুল হক (৫০) বলেন, ‘শীত মৌসুম আসলে হামর নদীর পারের মানুষের খুব কষ্ট হয়। ঘর থাকি বাইরে বের হওয়া যায় না, কাজ কামাই করবের পাইনে। হাত-পাও খালি শিষ্ঠি লাগি আইসে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন