You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল।'

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, 'আজকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। একই অপরাধে খালেদা জিয়া জেলে অথচ আওয়ামী লীগের নেতারা বাইরে। নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন