বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

ডেইলি স্টার প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৮:২৮

বাড়িতে হামলা করে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।


আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে ক্ষতিগ্রস্ত নিজেদের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


বুধবার রাতে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামের ওই বাড়ির টিনশেড ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে এনসিপি।


নুসরাত বলেন, 'হামলার তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। এর আগে ফোনেও হুমকি পেয়েছি।'


'বুধবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। মধ্যরাতে সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রোল বোমা হামলা বলে মনে হচ্ছে,' বলেন তিনি।


পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, 'খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও আলামত সংগ্রহ করা হয়নি।'


'দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়,' যোগ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও