ইউক্রেনের দিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে ঘটনাটি

প্রথম আলো ইউক্রেন ভেরোনিকা পনিস্কজাকোভা প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩, ১০:০২

জানা যাচ্ছে যে ইউক্রেনীয় সেনারা নিপার নদী অতিক্রম করেছেন এবং পূর্ব তীরে একটি ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছেন। এটি ইউক্রেনীয় বাহিনীর চলমান গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তবে কতজন সেনা নিপার নদী পার হয়েছেন আর সেনাঘাঁটিতে কতজন অবস্থান করছেন, সেটা এখন পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি।


ইউক্রেনের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ নিয়ে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এর আগে শরৎকালীন পাল্টা আক্রমণের মতো সফলতা এতে দেখা যায়নি। এই বিবেচনায় নিপার নদী পেরিয়ে ঘাঁটি স্থাপন করতে পারা নিঃসন্দেহে ইউক্রেনীয় বাহিনীর বড় অর্জন। রাশিয়ার বিরুদ্ধে অভিযানে তারা যে সাফল্য পাচ্ছে, কিয়েভের ওপর সেটা প্রমাণ করার চাপ রয়েছে। কেননা, পশ্চিমা বিশ্বের কাছ থেকেই তারা বেশির ভাগ অস্ত্র পায়।


গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসের অভিযানের তুলনায় এবারে ইউক্রেনের গ্রীষ্মকালীন আক্রমণ ধীরগতির হওয়ার পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে। জুন মাসে কাখোভকা বাঁধ ধ্বংসের কারণে যে বিস্তীর্ণ এলাকায় বন্যায় প্লাবিত হয়, তাতে নিপার নদী অভিমুখে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা থমকে যায়। এ ছাড়া নিপার নদীর ওপর অবস্থিত সেতু ধ্বংস হওয়ায় সেনা ও সাঁজোয়া যান নিয়ে আসাটা অনেক বেশি কঠিন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও