সম্পত্তির জন্য মৃত মাকে 'জীবিত' দেখাল মেয়ে!
সম্পত্তির জন্য মৃত মাকে জীবিত দেখিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছে। এ মামলায় বৃহস্পতিবার এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত।
তারা হলেন— ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের জালাল উদ্দিন ও তার স্ত্রী কামরুন নেছা ওরফে মমতাজ।
মামলা সূত্রে জানা যায়, আসামি কামরুন নেছা ওরফে মমতাজের মা মফিজা খাতুন ২০২০ সালের ১০ মার্চ পার্শ্ববর্তী পাগলা (ময়মনসিংহ) থানার বালিপাড়ার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর প্রায় ১০ মাস পর গত বছর ৭ জানুয়ারি মৃত মফিজা খাতুনকে শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসে উপস্থিত দেখানো হয়।
ওই দিন কন্যা মমতাজ নিজে গ্রহীতা হয়ে এবং মৃত মা মফিজাকে দাতা দেখিয়ে ৩০০ শতাংশ জমির হেবা ঘোষণামূলক দলিল নিবন্ধন করেন। অথচ মফিজা খাতুন জীবদ্দশায় ২০১১ সালের ১০ ফেব্রয়ারি ওই সম্পত্তি অপর কন্যা সাহিদা খাতুনকে হেবা দলিলমূলে হস্তান্তর করেন।