You have reached your daily news limit

Please log in to continue


সুফল না মিললে সংলাপে কী লাভ?

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপ নিয়ে যেসব হতাশাজনক কথা ইতোমধ্যে উঠেছে, তা অযৌক্তিক নয়। এ বিষয়ে অতীতে অনুষ্ঠিত সংলাপ আনুষ্ঠানিকতা ছাড়া কিছু ছিল না। এবারও তা-ই হতে যাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ সংলাপে অংশ নিচ্ছে না; তা আগেই জানা গিয়েছিল। পরে আরও কয়েকটি দলের এ ব্যাপারে অনীহা দেখা গেল। ইতোমধ্যে যে ক'টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছে, এসব দলের কয়টির দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে? কিংবা জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততার ভিতইবা কতটা মজবুত- এমন প্রশ্ন উপেক্ষার অবকাশ খুব একটা নেই। জনগণের প্রতিনিধিত্ব করে এমন কয়েকটি রাজনৈতিক দল এই সংলাপে নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের কথা জোর দিয়ে বলেছে এবং এ ক্ষেত্রে সময় কোনো বাধা নয়, বরং সদিচ্ছার ঘাটতির কথাও তাদের আলোচনায় উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন