ভারত ভেঙে পঞ্জাবকে স্বাধীন করার নামে খলিস্তানি সন্ত্রাসের দীর্ঘ পর্ব দেখেছে দেশ। বিদেশ থেকে এখনও সেই চেষ্টা সমানে চলেছে। এ বারে খলিস্তানিদের নতুন লক্ষ্য ‘স্বাধীন’ পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র! ভারতের এই দু’টি অঙ্গরাজ্যকে স্বাধীন করার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরেকে গত কাল চিঠি পাঠিয়েছে খলিস্তানি নেতা তথা ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের কর্তা গুরপতবন্ত সিংহ পান্নু।
মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠানোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মরাঠি ও বাঙালি সমাজের মানুষকে ফোনেও প্রভাবিত করার চেষ্টা শুরু হয়েছে। মূলত ফোনগুলি করা হচ্ছে আমেরিকা থেকে। পান্নুর রেকর্ড করা বক্তব্যে মরাঠি ও বাঙালি সমাজকে নিজেদের রাজ্যকে দেশ ঘোষণার দাবিতে সরব হওয়ার জন্য আন্দোলনে নামার উস্কানি দেওয়া হচ্ছে। কোথা থেকে কারা এই ফোনগুলি করছে, কাদের করা হচ্ছে, তা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশের সাইবার শাখা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.