ব্রিটিশ বিমানবন্দরে কারিগরি বিপর্যয়, ২ দিনে ১৪৭৭ ফ্লাইট বাতিল
ডেইলি স্টার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
যুক্তরাজ্যের ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। দুই দিনে বাতিল হয়েছে এক হাজার ৪৭৭ ফ্লাইট।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার এই ত্রুটি দেখা দেওয়ার পর এখনো সব সমস্যা থেকে বের হয়ে আসতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চরম দুর্ভোগ পোহাচ্ছেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারিগরি ত্রুটি