পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি একটি ভাসমান ক্রেনে করে খুঁটির কাছাকাছি নেওয়া হয়েছে। ৪১তম এই স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির (পিলার) ওপর বসানো হবে।
আজ বৃহস্পতিবার পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হচ্ছে।
স্প্যানটি খুঁটি থেকে ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা ছিল। সকাল ১০টার দিকে স্প্যানটি নিয়ে খুঁটির দিকে রওনা দেয় ভাসমান ক্রেন।
সকাল সাড়ে ১০টার দিকে স্প্যান নিয়ে ভাসমান ক্রেন খুঁটির কাছাকাছি পৌঁছে যায়।
স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.