হঠাৎ কেন সিনেমা জগত থেকে হারিয়ে গেলেন নায়িকা সাহারা?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৬:৩১
এত জনপ্রিয়তা পাওয়া নায়িকা হারিয়ে গেলেন কেন...ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাহারা। যিনি অভিনয় করেছিলেন মোট ৫০টি সিনেমায়। তার প্রথম ছবি ‘রুখে দাঁড়াও’। এর মধ্য দিয়েই তিনি প্রথম রুপালি জগতে পা রাখেন। ‘রুখে দাঁড়াও’ ছবিটি পরিচালনা করেছিলেন শাহাদাত হোসেন লিটন। এই ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। এরপর থেকে বেশি ছবিতে তারই নায়িকা হয়েছিলেন সাহারা।
তবে এত জনপ্রিয়তা পাওয়া নায়িকা হারিয়ে গেলেন কেন? তাহলে কি আর কখনো চলচ্চিত্রে ফিরবেন না সাহারা? এসব প্রশ্নের উত্তর জানতে কথা হয় তার সঙ্গে। সাহারা জানান, ২০১৫ সালের ৮ মে মাহবুবুর রাহমান মনিরকে বিয়ে করেন তিনি। একই বছর পোশাকের ব্যবসায় নিজেকে যুক্ত করেন সাহারা।