করোনা টিকা সবার জন্য সহজলভ্য হতে হবে: জাতিসংঘ প্রধান
বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর করোনাভাইরাসের টিকা সব দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের বৈঠকের সপ্তাহের আগে বুধবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।জাতিসংঘ মহাসচিব বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং এ রোগে মৃতের সংখ্যা শিগগিরই ১০ লাখে পৌঁছে যাবে।
অনেকে টিকার ওপর আশা করে আছেন জানিয়ে তিনি বলেন, এটা পরিষ্কার যে মহামারিতে কোনো সর্বরোগের ওষুধ নেই। খবর ইউএন নিউজেরশুধু একটি টিকা এ সংকট সমাধান করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের নতুন এবং বিদ্যমান উপায়গুলোকে ব্যাপক আকারে প্রসারিত করতে হবে যা নতুন সংক্রমণ রোধ করবে এবং সংক্রমণ দমন ও জীবন বাঁচাতে অতি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা সরবরাহ করবে, বিশেষত পরবর্তী ১২ মাস ধরে।তিনি বলেন, ভাইরাসটি কোনো সীমানা মানেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.