এল নিনোর প্রভাব বিশ্বজুড়ে, কোথায় কী ঘটছে
bangla.thedailystar.net
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:১১
এল নিনোর প্রভাবে মধ্য আমেরিকার এল সালভাদরে খরার কারণে ঘাসের অভাবে গবাদিপশু না খেয়ে দুর্বল হয়ে পড়ছে। একইসঙ্গে বিশ্বজুড়ে প্রবালপ্রাচীর ও বনাঞ্চলও বাড়তি ঝুঁকির মুখে পড়েছে।
চলতি বছর শক্তিশালী এল নিনোর প্রভাব বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কী ধরনের পরিবর্তন ঘটছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।
প্রবালপ্রাচীর ও বনাঞ্চলে বাড়তি ঝুঁকি
জাতিসংঘের প্রকৃতি বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ডেভিড ওবুরা এএফপিকে বলেন, চলতি বছরের এল নিনো বিশ্বের প্রবালপ্রাচীরগুলোর জন্য ‘ভয়াবহ মাত্রায় বাড়তি ঝুঁকি’ তৈরি করছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এল নিনো