সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা

যুগান্তর সৌদি আরব প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় হামলা চালানো হয়। খবর আলজাজিরার।


সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।


সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কেউ আহত বা নিহত হননি। পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।


এদিকে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত আরো তীব্র হচ্ছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ এই তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও