ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতি হামলায় নিহত ৫৮
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৩
ইয়েমেনের শাবওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত ও আরও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
লড়াই আরও তীব্র হয়ে ওঠার মধ্যে সোমবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শাবওয়ার গভর্নর আওয়াদ আল ওয়াজির।
তিনি আরও জানান, আল আলম শিবিরে হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হুতি বিদ্রোহী