বন্যার্তদের উপহারসামগ্রী দিলেন বিএনপির সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব
পাবনার বেড়ায় বন্যার্তদের উপহারসামগ্রী দিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। বেড়া ও সুজানগর উপজেলার ১৬টি ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়। কাজীরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনাকালীন মহামারি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক অসহায় গরিব-দুঃখীর মধ্যে গতকাল শনিবার উপহারসামগ্রী বিতরণ করেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, আবদুস সামাদ খান মন্টু, সাবেক যু