You have reached your daily news limit

Please log in to continue


ময়মনসিংহে ‘কমিশনার’কে ঘিরে ভিড়, সাড়ে ৫ লাখে বিক্রির আশা খামারির

গলায় মোটা চেইন, চকচকে কালো রং আর বিশাল দেহ—দেখলেই গরুটির দিকে চোখ আটকে যায়। প্ল্যাকার্ডে পরিচয় লিখে সামনের একটি বাঁশে ঝোলানো হয়েছে ‘কমিশনার’ নামটি। ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন সার্কিট হাউস মাঠের অস্থায়ী কোরবানির পশুর হাটে তোলা হয়েছে ষাঁড়টি। ঈদের আগে হাটের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এটি।

আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে হাটে গিয়ে দেখা যায়, বিশালাকৃতির ষাঁড়টিকে ঘিরে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ দাম জিজ্ঞেস করছেন। গরুটির পাশে ঝুলছে কমিশনার লেখা একটি প্ল্যাকার্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন