‘বাংলা ট্রিবিউন’ পাঠকের প্রতি বিশ্বস্ত: বাংলাদেশ ন্যাপ
দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন পাঠকের প্রতি বিশ্বস্ত বলে মন্তব্য করে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বুধবার (১৩ মে) ‘বাংলা ট্রিবিউন’-এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা এই কথা বলেন।অভিনন্দন বার্তায় তারা আরও বলেন, ছয় বছর খুব বেশি সময় নয়। তবে, এই অল্পসময়েই ‘বাংলা ট্রিবিউন’ বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আমরা পাঠক হিসেবে নিজেদের বাংলা ট্রিবিউন পরিবারের সদস্যই মনে করি। বাংলা ট্রিবিউনের খবর পড়ে পাঠক হিসেবে আমরা তৃপ্ত। রাজনৈতিক স্থিতিশীলতা, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের উপস্থিতি, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, স্বচ্ছতা, সাংবিধানিক চর্চার ধারাবাহিকতা, জবাবদিহিতা, নানা মত গণতন্ত্রের অন্যতম উপদান। তা রক্ষা করতে ‘বাংলা ট্রিবিউন’ জন্ম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। এগুলোর সঙ্গে গণতন্ত্রেরই আরেক অনুষঙ্গ মত প্রকাশের স্বাধীনতা। বলা হয় গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। আর এই জন্য প্রতিষ্ঠানটি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমাদের প্রত্যাশা।নেতৃদ্বয় জানান, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনও অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা যাবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.