করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কন্ট্যাক্ট ট্রেসিং ও সামাজিক দূরত্ব
ওয়াশিংটন পোস্টে হ্যারি স্টিভেন্স কর্তৃক একটি অনলাইন সিমুলেশন প্রকাশিত হয়। সেখানে দেখানো হয় কিভাবে একটি শহরে ভাইরাস অতি সহজেই এক জনের সংস্পর্শে থেকে অন্যজনের সংক্রমণ ঘটাতে সক্ষম হয়। প্রকাশিত সিমুলেশনে, তিনটি রং দ্বারা তিন প্রকারের বিন্দু নির্দেশ করেন। একেক রকম বিন্দু একেক প্রকারের মানুষের উপস্থিতি জানান দেয়। সবুজ রং সুস্থ মানুষের প্রতীক, লাল রং ভাইরাস কর্তৃক সংক্রমিত মানুষ এবং পিংক রং ভাইরাসে সংক্রমিত হয়ে পুনরায় সুস্থ হয়ে ফিরে আসা মানুষের প্রতীক।