অবশেষে ঝুপড়িঘর থেকে মুক্তি পেলেন স্বাস্থ্যকর্মী
এনটিভি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০, ২০:১৫
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতার নির্দেশে নির্জন পুকুরপাড়ের ঝুপড়ি ঘরে ‘কোয়ারেন্টিনে’ রাখা এক নারী স্বাস্থ্যকর্মীকে (২১) সাতদিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কোটালীপাড়া থানা পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে তাঁদের বাড়ি নিয়ে যায়। পরে তাদের ঘরের পাশে একটি ছাপড়া ঘর তুলে সেখানে তাঁকে রেখেছে। এ ছাড়া পুলিশ ওই ঝুপড়িঘরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ওই স্বাস্থ্যকর্মী ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসকের অ্যাটেনডেন্ট পদে চাকরি করেন। করোনা সংক্রমণের কারণে হাসপাতাল বন্ধ হয়ে যায়। গত ২১ এপ্রিল ওই স্বাস্থ্যকর্মী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের লখণ্ডা গ্রামের বাড়িতে আসেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে