বলিউড সুপারস্টার হৃতিক রোশন। শুধু বলিউড নয়, সারা বিশ্বব্যাপি রয়েছে তার খ্যাতি। এমনকি এশিয়ার সবচেয়ে আকর্ষনীয় পুরুষও তিনি।এবার ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে দেখা গেলো হৃতিক রোশনকে। তার জীবনের গল্প পড়িয়ে শিক্ষার্থীদের শেখানো হয়ে আত্মবিশ্বাসের মূল্য।জানা গেছে- তামিল নাড়ুর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে রয়েছে হৃতিকের সেই অধ্যায়।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধম টুইটারে সেই অধ্যায়ের একটি ছবি শেয়ার করেছেন অরুণা মহেন্দ্রন নামে এক নারী। যার ক্যাপশনে তিনি লিখেছেন- ‘বোরিং হচ্ছিলাম এরপর আমার ভাগ্নির থেকে তার বইটি নিয়ে পড়া শুরু করি। আর এই পেজটি দেখার পর সারপ্রাইজ হয়ে যাই। এটি ষষ্ঠ শ্রেণীর ভ্যালু এডুকেশন পাঠ্যপুস্তক। আত্মবিশ্বাসের জন্য তার চাইতে বড় উদাহরণ আর কে হতে পারেন? আপনাকে নিয়ে গর্বিত হৃতিক স্যার।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.