বিরতিতে চেষ্টা করছি সেই পুরোনো মানুষটাকে খুঁজে বের করতে: তাহসান খান

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১৪:০৭

গত বছর সেপ্টেম্বরে হঠাৎই ২৫ বছরের সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন সংগীতশিল্পী তাহসান খান। আজ তাঁর জন্মবার্ষিকী। বর্তমানে কী করছেন এই গায়ক? কীভাবে সময় কাটছে? সেসব নিয়ে গতকাল হোয়াটসঅ্যাপে প্রথম আলোর মুখোমুখি হয়েছিলেন তিনি।


জন্মবার্ষিকীর আগাম শুভেচ্ছা...


তাহসান খান: অনেক অনেক ধন্যবাদ।


দিনটি নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে?


তাহসান খান: না, জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনা নেই। দিনটি স্বাভাবিকভাবেই কাটানোর চেষ্টা করি।


জীবনের পেছনে ফিরে তাকালে কোন সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় বা মিস করেন?


তাহসান খান: আসলে আমাদের জীবন, ক্যারিয়ার তো ঘটনাবহুল। এ সময়ের মধ্যে, কোনো একটা সময় আলাদা করে গুরুত্বপূর্ণ; এমনটা মনে আসে না। মিস করার চেয়ে বর্তমানে বেঁচে থাকতে ভালোবাসি।


ক্যারিয়ারের শুরুতে তাহসান আর আজকের তাহসানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?


তাহসান খান: ক্যারিয়ারের শুরুতে শিল্পীসত্তার বিচ্ছুরণ বেশি ছিল, তারকাখ্যাতি তেমন ছিল না। অনেক সংগ্রাম, পরিশ্রম করার পরে খ্যাতি পেয়েছি। দর্শক শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। এই তো পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীসত্তাটা খ্যাতির গোলকধাঁধায় হারিয়ে গেছে অনেকটাই।


ব্যস্ত ক্যারিয়ার ছেড়ে সরে দাঁড়িয়েছিলেন। এর পর থেকে সময় কীভাবে কাটছে?


তাহসান খান: আমি জীবনকে উপভোগ করতে চাই। জীবন উপভোগ করে সময় কাটছে। একসময় গান লেখা, সুর করা, গানের রেকর্ডিং, কনসার্ট—সব অনেক প্রেম নিয়ে উপভোগ করতাম। তারপর একটা সময় ভুলে গিয়েছিলাম, কীভাবে এই উপহারগুলো উপভোগ করতে হয়। বিরতিতে আবার চেষ্টা করছি সেই পুরোনো মানুষটাকে খুঁজে বের করতে। তারকাখ্যাতি আর খ্যাতির বিড়ম্বনা থেকে দূরে থাকাটা খুব জরুরি এই কাজটায়। এভাবেই সময়গুলো কাটিয়ে দিচ্ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও