পাপিয়াকাণ্ড : কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান!
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫১
দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে এসে জোর করে যৌনকর্মী বানানো সহ মারাত্মক সব অপরাধের দায়ে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ গ্রেপ্তার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে পাপিয়া ওরফে পিউদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেক পিলে চমকানো তথ্য। জানা গেছে, অভিজাত ও ধনাঢ্য ব্যক্তিদের বিকৃত চাহিদা মেটাতে শামীমা নূর পাপিয়া তার ডেরায় রাশিয়া থেকে মডেল ও তরুণীদের নিয়ে আসতেন। মাসখানেক আগে তেমনই ১২ রুশ মডেল তরুণীর দেশে প্রবেশের খোঁজ-খবর করতে গিয়েই পাপিয়ার জগতের সন্ধান মেলে। কেঁচো খুঁড়তে গিয়ে সন্ধান মেলে কেউটে সাপের! মাসখানেক আগে ১২ রুশ তরুণী ঢাকায় আসেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমিগ্রেশনে আটকা পড়েন তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কেঁচো
- কেউটে সাপ
- শামীমা নুর পাপিয়া
- ঢাকা