গোয়ার বিচে অন্তরঙ্গ নেহা-আদিত্য
প্রেমের দিনে বিয়ে? না কি বিয়ের দিনে প্রেম? এই ধন্দে ঘুরছে বলিউড। গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ এবং গায়িকা নেহা কক্কর বসন্তের কোন দিনে বিয়েটা করছেন সেটা তাদের তরফ থেকে স্পষ্ট না করা হলেও এই নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই এক কাণ্ড ঘটিয়ে ফেললেন এই নতুন জুটি। চলে গেলেন গোয়া। চুপিসারে নয়, বরং রীতিমতো ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তাদের সেই গোয়া ট্রিপের কথা শেয়ার করলেন নেহা। আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে খোলামেলা পোশাকে ধরা দিলেন ক্যামেরার লেন্সে। সেই সব ছবি তাদের বিয়ের গুঞ্জন বাড়িয়ে দিল বগু গুণ। তবে শুধুমাত্র ঘুরতে যাননি তারা। ‘গোয়া বিচ’ বলে একটি গানের শুটিংও তাদের উদ্দেশ্য। নেহা-আদিত্য ছাড়াও সেই ট্রিপে দেখা গেছে নেহার দাদা টনি কক্করকে। ইনস্টাগ্রামে সেখানকার খুচরো ছবি শেয়ারও করেছেন টনি। সেই ছবিতে আবার আদিত্য কমেন্ট করেছেন, ‘হ্যাড আ ব্লাস্ট’। তাতেই স্পষ্ট, কক্কর পরিবারে সঙ্গে ভালোই বন্ধুত্ব পাতিয়েছেন উদিত-পুত্র। আগের প্রেমিক হিমাংশু কোহালির সঙ্গে ব্রেকআপের পর হতাশায় ডুবে গিয়েছিলেন নেহা। ঠিক এমন সময়েই বসন্তের বাতাসের মতো আগমন হয় আদিত্যর।
- ট্যাগ:
- বিনোদন
- অন্তরঙ্গতা
- আদিত্য নারায়ন
- নেহা কক্কর
- ভারত