‘বাংলাদেশে আর বিনিয়োগ করব না’, কেন এমন সিদ্ধান্ত সালমানের?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১৪:২২

দেশে কাজ করার পরিবেশ নিয়ে অসন্তোষ, তার ওপর নিজের স্টুডিও ভাঙার ঘটনা। সব মিলিয়ে বাংলাদেশে নতুন করে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।


শুধু তা-ই নয়, দেশে নিজের স্টুডিও পরিচালনা করার পরিকল্পনাও আর নেই তার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সালমান।


শনিবার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রদর্শনীটি। সেখানে দেশের পরিস্থিতি, ব্যক্তিগত সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।


বাংলাদেশে থেকে কাজ করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘না, দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’


সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে জানান সালমান। তার ভাষ্য, সরকারকে কিছু বলার সুযোগ তৈরির চেষ্টা করেছিলেন। আন্তরিকভাবে প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। তাই তার মনে হয়েছে, কথা বললেও তা শোনার মতো সুযোগ তৈরি হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও