সন্ধ্যায় নৈশভোজে বঙ্গভবনে যাচ্ছেন বিচারপতিরা
এনটিভি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৫
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং জেলা জজ সমপর্যায়ের বিচারকরা আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এবং জেলা জজ সমপর্যায়ের বিচারকরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো.