কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৫

বিডি নিউজ ২৪ বুড়িচং প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ২১:৩৩

কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৫ জনের প্রাণ গেছে।


বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।


নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।


ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরো চার যাত্রী মারা যান।


ওসি বলেন, আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও