হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:২৮
ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, পরে সম্ভবত না রাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুজন পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।