ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেন ভ্রমণ খুব আন্দদায়ক—তা যদি হয় নির্ঝঞ্ঝাট। বৃহস্পতিবার সপরিবারে সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সোনার বাংলা’ ট্রেনের যাত্রাটা আমার দীর্ঘদিনের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। সিটে একটু থিতু হয়ে বসেছি। হঠাত্ দেখি চারদিক থেকে দুই-চার জন করে আমার কাছে এসে পরিচয় দিয়ে বলে তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। চট্টগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা বসবে, তারা তাতে অংশগ্রহণ করতে যাচ্ছে। অনুষ্ঠানটি সম্পর্কে আমাকে আগেই আয়োজকরা অবহিত করে উপস্থিত থাকতে অনুরোধ করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.